মোঃ রেজন মিয়া’র কবিতা ‘নুন-ভাতের হিসাব’

বধূ তো হতেই হতো,
কদিন আমার জন্য অপেক্ষা করতে পারনি?
এখন অন্য কারো পরিচয়ে বাঁচো।
ভেবেছিলে পারব না সুখ এনে দিতে,
পারব না পূরণ করতে তোমার শখ-আহ্লাদ।
তুমি বলো তো, খোদা রহম করলে
নুন-ভাতে সুখ পাওয়া যেত না?
তুমিও আর চাওনি আমায়,
তাই হয়তো খোদাও তোমাকে আমার না করে
করেছে অন্য কারো।
কষ্ট পেলে কি আর করার, অভিযোগ কারে দিব?
আগে তোমায় ভালবাসতাম, এখনো বাসব,
তবে সেই ভালবাসা আর এখনের ভালবাসার
থাকবে অনেক তুলনা।
তোমাদের জন্য রইল শুভকামনা।
জানি, আর মানতে হবে:
খোদা যা করে বান্দার জন্য,
বান্দার মঙ্গলের জন্যই করে।