বনপাড়া মাছ বাজার আড়ৎদার সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মোহাম্মদ আলীকে সভাপতি ও জিন্নাত আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্যবিশিষ্ট বনপাড়া মাছ বাজার আড়ৎদার সমিতির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার বিকেলে মো. শামীম চৌধুরীর সভাপতিত্বে বনপাড়া মাছ বাজারে আয়োজিত সমিতির বার্ষিক সাধারণ সভায় দুই বছর মেয়াদি এ কমিটি গঠিত হয়। কমিটিতে মো. শামীম চৌধুরী ও মো. কসলেম উদ্দিনকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। সভায় প্রায় দুই শত মাছ ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভায় আলোচনা ও পর্যালোচনার পর মো. শামীম চৌধুরী ১১ সদস্যবিশিষ্ট সমিতির কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

মো: আলমগীর কবিরাজ