বড়াইগ্রাম (নাটোর) নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় খরিপ-১ মওসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় পাট, আউস ধান, মুগডাল ও তিল উৎপাদান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মারফুদুল হক, উপজেলা পাট কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এবং উপজেলা বিআরডিপি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন আলী।
এ কর্মসূচির আওতায় ৫ হাজার ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। তারমধ্যে পাট বীজ ১ হাজার ৩০০ জনকে, আউশ ধান বীজ ২হাজার ৭০০ জন, মুগডাল বীজ ৭৪০ জন এবং তিল বীজ ২৮০ জন কৃষককে প্রদান করা হয়।
সরকারের কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগ বড়াইগ্রামের কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
মো. প্রতীক প্রামানিক