বড়াইগ্রামে বাসের ধাক্কায় বিএনপির নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলরোহী আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তুম আলী মন্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহব্বয়ক ছিলেন।
স্থানীয়রা জানান, আব্দুল আজিজ রাজশাহীর তানোর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরতেছিলেন। পথিমধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রাজ্জাক মোড়ে পৌছালে ঢাকাগামী বাস ‘যমুনা লাইন’ পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে গেলে চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলসহ বাসটি চালিয়ে নিয়ে যান। দুর্ঘটনায় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি মোহা. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. আলমগীর কবিরাজ