মাসুদ রানা /
স্বাধীনতা হলো একটি জাতির আত্মপরিচয়
স্বাধীনতা হলো মর্যাদা ও অস্তিত্বের বড় প্রতীক,
স্বাধীনতা হলো মানুষ জন্মগতভাবেই স্বাধীন
স্বাধীনতা হলো ত্যাগ, সংগ্রাম, ও রক্তের মূল্য অধিক।
স্বাধীনতা হলো একটি চেতনা ও একটি অনুভূতি
স্বাধীনতা হলো একটি দায়িত্ব ও একটি অঙ্গীকার,
স্বাধীনতা হলো অন্যায় অত্যাচারে রুখে দাঁড়ানো
স্বাধীনতা হলো মত প্রকাশের স্বাধীনতা ও নিজস্ব অধিকার।
স্বাধীনতা হলো নাগরিকরা নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে
স্বাধীনতা হলো অন্যের শাসনের অধীন নয়,
স্বাধীনতা হলো নিজেদের নিয়ম, আইন ও মূল্যবোধ
স্বাধীনতা হলো আত্মসম্মান ও মর্যাদার রয়।
স্বাধীনতা হলো সংগ্রাম করেছে, স্বাধীন করেছে
স্বাধীনতা হলো জড়িয়ে আছে জাতীয় পরিচয়,
স্বাধীনতা হলো একটি জাতি স্বাধীন হয়
স্বাধীনতা হলো নিজের পরিচয় গর্ব করতে শেখায়।
স্বাধীনতা হলো ভাষা, সংস্কৃতি, ইতিহাস, নতুন করে প্রাণ পায়
স্বাধীনতা হলো অর্জন করলেই শেষ নয়,
স্বাধীনতা হলো দুর্নীতি, অন্যায়, অত্যাচার, মুক্ত করা
স্বাধীনতা হলো ক্ষমতা, বৈষম্য ও অপব্যবহার দূর হয়।
স্বাধীনতা হলো একটি দেশের মানুষের ন্যায় বিচার ফিরিয়ে আনা
স্বাধীনতা হলো দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা,
স্বাধীনতা হলো আইন মেনে চলা, অন্যের অধিকারকে সম্মান করা
স্বাধীনতা হলো দেশে উন্নয়নের ভূমিকা রাখা।
স্বাধীনতা হলো সত্য ও ন্যায়ের পথে থাকা
স্বাধীনতা হলো ইচ্ছামতো যা খুশি করা নয়,
স্বাধীনতা হলো সামাজিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা ও মানবিক স্বাধীনতা
স্বাধীনতা হলো রাজনৈতিক স্বাধীনতা নয়।
স্বাধীনতা হলো একটি শিক্ষিত জাতির তাদের অধিকার
স্বাধীনতা হলো সহজে অন্যের কাছে মাথা নত না করা,
স্বাধীনতা হলো শিক্ষা মানুষকে চিন্তা করতে শেখায়
স্বাধীনতা হলো একটি স্বাধীন দেশের জন্য শিক্ষা গুরুত্বপূর্ণ বিস্তার।