নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,নির্বাচনী কালি আঙ্গুল থেকে মুছার আগেইপ্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় খাল খনন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। খালে পানি জমা থাকবে, সে পানিতে দেশীয় প্রজাতির মাছ উৎপাদন হবে, কৃষকরা জমিতে পানি সেচ দিতে পারবে, গ্রামীণ কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। আপনারা জানেন ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। কৃষি কার্ড দেওয়া হবে, তাতে কৃষকরা সহজেই সার, বীজ ও কীটনাশক পাবে। ইমাম, মোয়াজ্জিন, খতিব ও খাদেমদের মাসে-মাসে ভাতা প্রদান করা হবে। আমরা দেশের মানুষকে সুশাসন উপহার দিতে চাই। অতীতের অন্ধকার দুঃশাসনে ফিরে যেতে চাই না। দেশে কোন মানুষ আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না।
সোমবারনাটোরে বড়াইগ্রাম উপজেলার কুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার মির্জা মাহমুদ খাল পুনঃখনন কর্মসূচী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সেখানে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মোঃআব্দুল আজিজ, নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃইফতেখারুল আলম, জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ,পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীন কুমার গোস্বামী, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসারলায়লা জান্নাতুল ফেরদৌস, জেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ এস.এম লুৎফর রহমানপ্রমুখ। সেখানে উপস্থিত ছিলেন নাটোর জেলা ও বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র নেতা ও কর্মীবৃন্দ।
উল্লেখ্য, উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রাম থেকে কুমরুল হয়ে খোর্দ্দকাচুটিয়া পর্যন্ত ৪ দশমিক ৮৫ কিলোমিটার দীর্ঘ্য মির্জা মাহমুদ খাল পুনঃখনন কাজে বরাদ্দ রয়েছে ২ কোটি ৬২ লাখ টাকা।
মো. আলমগীর কবিরাজ