নিজস্ব প্রতিবেদক//
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন দল মত নির্বিশেষে সকলেই ফ্যামিলি কার্ড পাবেন। কে কোন দল করছেন, কোন ধর্ম অবলম্বন করছেন, কার আনুসারী এসব কোন কিছুই এই কার্ড প্রাপ্তিতে বাধা হবে না। তিনি বলেন সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় আমরা ফ্যামিলি কার্ড প্রদানের প্রতিশ্রুতি পালন করতে পেরেছি। আমাদের দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি পালন করব ইনশাল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। বক্তব্য রাখেন, সমাজকল্যাণ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, জেল পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, উপকার ভোগী কল্পনা রানী ভৌমিক, সীমা বেগম প্রমুখ।
উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের একটি ওয়ার্ডের ৩৭৮ টি পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কার্ডধারীরা প্রত্যেকে নিজ নিজ একাউন্টে ২ হাজার ৫শত টাকা করে পেয়েছেন।