বড়াইগ্রামে পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজ ছাত্রের আত্নহত্যা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ## নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে বর্ণ রোজারিও (১৮) নামে এক শিক্ষার্থী আত্নহত্যা
। সে কালিকাপুর গুচ্ছগ্রাম মহল্লার বিপ্লব রোজারিও’র ছোট ছেলেও বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
নিহতের সহপাঠী ও স্থানীয়রা জানান, রোববার ওই কলেজের উচ্চ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫শ’ শিক্ষার্থীর মধ্যে ৩৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয় এবং ৩৬২ জনের পুনঃপরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
অকৃতকার্যদের মধ্যে বর্ণ রোজারিওসহ মোট ৩৮ জন শিক্ষার্থীকে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করতে দেয়া হবে না বলে জানিয়ে দেন শিক্ষকরা। এতে হতাশা ও লজ্জায় বর্ণ রোজারিও বাড়িতে গিয়ে সবার অগোচরে নিজ শয়ন কক্ষে তীরের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করে।
এ ঘটনার প্রতিবাদে ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রোববার বিকেলে নিহতের সহপাঠীরা কলেজের মুল ফটক ভাংচুরের চেষ্টা করে ও বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ৩৮ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে অকৃতকার্য ঘোষণা করায় একটি জীবন চীরতরে নিভে গেল। আমরা এ ঘটনার বিচার চাই।
এদিকে,ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা বিক্ষোভে ফেটে পড়ে ও বনপাড়া বাজারে নাটোর-পাবনা-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস সেখানে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মো: আলমগী কবিরাজ