নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রশাসনের পরামর্শক্রমে মাদক বিরোধী আইন শৃঙ্খলা কমিটি গঠিত হয়েছে। উপজেলার হারোয়া গ্রামে বৃহষ্পতিবার মো. রাসেল উদ্দিনকে সভাপতি ও মো. রতন আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বনপাড়া পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আখতার হোসেনের সঞ্চালনায় আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়।
মাদকের কুফল ও মাদক বিরোধী এ কমিটির কর্মতৎপরতার ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম, আবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মানিক হোসেন, জহুরুল ইসলাম ও মিলন হোসেন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আলী, বনপাড়া পৌরসভার পৌর কাউন্সিলর মো. সহিদুল ইসলাম ও আখলিমা খাতুন।
মো:আলমগীর কবিরাজ