নিজস্ব প্রতিবেদক## নাটোরের বড়ইগ্রাম উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শনিবার শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান না-না আয়োজন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ, পতাকা উত্তোলন, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সঞ্চালনায়অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন নব নির্বাচিত নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ আব্দুল আজিজ। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনসহকারী কমিশনার(ভূমি)জুবায়ের জাহাঙ্গীর, নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এস.এম লুৎফর রহমান ও অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম ও বীর মুক্তিযোদ্ধা বয়েত রেজা।সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজনেরা।
সভায় ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তাগণ।
আলমগীর কবিরাজ