নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুবৃত্তের আগুনে পুড়লো বনপাড়া পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান আতাউর রহমানের আতা মার্কেট। উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে বৃহষ্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে আতা মার্কেটে আবস্থিত ৭ টি দোকান আগুনে পুড়ে যায়। সেগুলো হচ্ছে মামুন ব্যাপারীর মাওয়া কফি হাউজ, প্রোপাইটার জুয়েলের রিফাত স্টোর, দুলালের দেশ ট্রাভেলস পরিবহন কাউন্টার, মিজানুর রহমানের সোনিয়া কাউন্টার, কালামের আর. পি কাউন্টার, জয়নাল আবেদিনের শ্যামলি কাউন্টার, সজল আলীর একতা কাউন্টার। দোকানগুলোতে থাকা কম্পিউটার সেট, ফ্রিজ, ল্যাপটপ, প্রয়োজনীয় আসবাবপত্র সহ আন্যান্য দ্রব্য সামগ্রী পুড়ে ছাই হয়। তবে আগুনের সুত্রপাত কিভাবে ও কোথায় থেকে হয় তা কেউই বলতে পারেননি। সংবাদ পেয়ে বনপাড়া ফায়ার ব্রিগেড দল দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উক্ত ঘটানার পর একই দিনে রাত ১০টার দিকে বনপাড়া বাইপাস চত্বরে অবস্থিত পৌর আওয়ামী লীগের নেতা আতাউর রহমানের বাড়িতে হামলার চেষ্টা করে দুবৃত্তরা। কিন্তু জনপ্রতিরোধে দুবৃত্তরা তাড়া খেয়ে স্থান ত্যাগ করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মো. আলমগীর কবিরাজ