নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্বাচনত্তোর জামায়াত-বিএনপির সংঘর্ষে অন্ততঃ ৮ জন আহত, ৪ খানা বাড়ি ও একটি দোকান ভাংচুর হয়েছে। উপজেলার ধানাইদহ গ্রামে শনিবার ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নগর ইউনিয়ন জামায়াতের আমির ডা. হাসিনুর রহমান (৩৪) বনপাড়া থেকে ধানাইদহ নিজ বাড়িতে যাওয়ার সময় পথে বাড়ির কাছাকাছি পৌছলে ১৫/১৬ জন দুবৃত্ত তাকে আক্রমন করে। এতে তিনি গুরুতর আহত হন। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। আহত হাসিনুর রহমনকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ সময়ে দুবৃত্তরা ধানাইদহ বাজারের সৈয়দ আলীর দোকান সহ সানোয়ার, সোবাহান, রায়হান ও সৈয়দের বাড়ি ভাংচুর করে। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম জানান, ধানাইদহের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মো. আলমগীর কবিরাজ