নিজস্ব প্রতিবেদক: ১২/০২/২৬ খ্রিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল আজিজ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো.আব্দুুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ৩৫ হাজার ৬৯৪। এ আসনে ১৬৭ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪৩ হাজার ৬০০।
মো; আলমগীর কবিরাজ