নিজস্ব প্রতিবেদক
নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) সংসদীয় আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। শনিবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে তিনি দুর্নীতিমুক্ত, সমাজকল্যাণমূখী, মানবিক ও উন্নত সমাজ গড়ার অঙ্গিকার করে বলেন, তিনি জনগণের ভোট, দোয়া ও সহযোগিতা পেলে অগ্রাধিকার ভিত্তিতে ১৬ টি বিষয় বাস্তবায়ন করবেন। তারমধ্যে অন্যতম হচ্ছে- সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বাস্থ্য সেবা ও সামাজিক নিবাপত্তা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও নৈতিক মানব সম্পদ গঠন, নারী মর্যাদা ও পারিবারিক নিরাপত্তা, কৃষি ও কৃষকের উন্নয়ন, গ্যাস নির্ভর শিল্পপ্রতিষ্ঠান গড়া।
সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের বড়াইগ্রাম উপজেলা আমির অধ্যাপক মো. হাবিবুর রহমান, গুরুদাসপুর উপজেলা আমির অধ্যাপক মো. আব্দুল আলিম, মহাকাশ বিজ্ঞানী মো. ফজলুল হক, এনসিপি’র জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান ময়না, উপজেলা খেলাফতে মজলিস এর উপদেষ্টা ক্বারী মাওলানা ওমর ফারুক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হুমাউন কবীর সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মো. আলমগীর কবিরাজ