বড়াইগ্রামে দাঁড়িপাল্লার প্রচারে নারীদের বাধা

 

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট চাইতে যাওয়ায় মহিলাকর্মীদের হেনস্তা ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার বনপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ১১ দলীয় জোটের নেতারা। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হুমায়ন কবীর। এ সময় হেনস্তার শিকার এনসিপি নেত্রী শারমিন আক্তার, হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি ক্বারী মাওলানা ওমর ফারুক, এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক আমীর হামজা, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারী হাফেজ মাওলানা শিহাব উদ্দিন ও নাঈম ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, বৃহস্পতিবার দুপুরে শারমিন আক্তারের নেতৃত্বে ৭-৮ জন নারী উপজেলার শ্রীখন্ডি গীর্জা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছিলেন। এ সময় দুটি মোটর সাইকেলে ৪-৫ জন ব্যাক্তি সেখানে যান ও প্রচারণায় বাধা দেন। পরে নিরাপত্তাহীনতার কারণে তারা সেখান থেকে চলে যান। এদিকে, বৃহস্পতিবার রাতে কে বা কারা বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছিঁেড় ফেলেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. প্রতীক প্রামাসিক