নিজস্ব প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা মো. ইছাহাক আলীর মাতা জাহেদা বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…… রাজিউন)। ইতোপূর্বে পাকা মেঝেতে পতিতকালে হাত ও পা ভেঙ্গে যাওয়া এবং বাধ্যকজনিত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালিন তিনি মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি বড়াইগ্রাম পৌরসভাধীন জলন্দা গ্রামের মুত আব্দুল আলীর স্ত্রী এবং সাবেক পৌর মেয়র ইছাহাক আলী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তারের মাতা।
মরহুমার পারিবারিক সুত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা মঙ্গলবার বিকেল ৫টায় বাড়িতেই অবস্থিত আম বাগানে অনুষ্ঠিত হয় এবং পাশেই পারিবারিক কবর স্থানে তাকে দাফন কর হয়। তার জানাজায় সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
মো.আলমগীর কবিরাজ