নিজস্ব প্রতিনিধ
নাটোরের বড়াইগ্রামে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (সাসাস) উদ্যোগে বনপাড়ায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদের সভাপতিত্বে ও জাসাস উপজেলা শাখার সাবেক সভাপতি সুলতান আহমেদের সঞ্চালনায় আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাসাস এর সদস্য সচিব বাউল আব্দুল খালেক, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুন্ম আহব্বয়ক ও মাঝগাঁও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম, যুন্ম আহব্বয়ক সামসুল আলম রনি ,বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ন আহব্বয়ক ইকবাল হোসেন রাজু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, বনপাড়া পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো: আব্দুল মজিদ সহ জাসাস ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় দেশ ও জাতির মঙ্গল ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মো. আলমগীর কবিরাজ